সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৭
  Date : 28-09-2026

​মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত এই অভিযানে চোর-ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধী এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানান , অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে ২ জন চোর/ছিনতাইকারী, ৫ জন মাদকসেবী, ৮ জন ধর্তব্য অপরাধে যুক্ত আসামী এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে।

​গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:

​(ক) চোর/ছিনতাইকারী (২ জন):

১. শহিদুল ইসলাম খোকন (২১), পিতা- মৃত নুরুল আবছার, মাতা- নুরুন্নাহার, সাং- মোাহাজের পাড়া (১০ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।

২. মোহাম্মদ আরিফ (৩২), পিতা- নুরুল আলম, মাতা- সাফিয়া বেগম, সাং- ঘোনার পাড়া (গোলদিঘীর পাড় রোড, কক্সবাজার পৌরসভা)।

​(খ) মাদকসেবনকারী (৫ জন):

১. আবিদ হাসান ঈশান (২১), পিতা- হাসান উল্লাহ, মাতা- স্বপ্ন মুস্তারিন, সাং- এসএম পাড়া, আলির জাহাল (৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।

২. সাইফুল ইসলাম (২৩), পিতা- নুর ইসলাম, সাং- এসএম পাড়া, আলির জাহান (৫ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।

৩. তামিদুল ইসলাম (২৮), পিতা- আবুল কাসেম, মাতা- রোকেয়া বেগম, সাং- বাক্কুম পাড়া, খুটাখালী ইউপি, থানা- চকরিয়া।

৪. আরিফুল ইসলাম (১৯), পিতা- আবদুর রহিম, মাতা- নুরুন নাহার বেগম, সাং- বালুভাসা, কচ্ছপিয়া, থানা- রামু।

৫. আবু সাইদ, পিতা- মোক্তার আহমদ, মাতা- সুলতানা রাজিযা, সাং- ব্যবসায়ী পাড়া, নাইক্ষ্যংছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান।

​(গ) ধর্তব্য অপরাধে গ্রেফতার (৮ জন):

১. পন ধর (৫০), পিতা- মৃত সাধন ধর, মাতা- মনজু ধর, সাং- সামুরে হাট, নলুয়া তালতল, পোস্ট- মরহলা (১ নং ইউনিয়ন, সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম)।

২. নুনু দাস (৩৫), পিতা- মৃত অনিল দাস, মাতা- রানী বালা দাশ, সাং- ঘোনার পাড়া (৯ নং ওয়ার্ড, পৌরসভা, থানা- কক্সবাজার সদর)।

৩. ছোটন দে (৩৫), পিতা- কালা বাশি দে, মাতা- অঞ্জলী দে, সাং- ঘোনার পাড়া (৯ নং ওয়ার্ড, পৌরসভা, থানা- কক্সবাজার সদর)।

৪. মো: তারেক (২৩), পিতা- ইয়ার উদ্দিন, মাতা- মৃত নাজমা বেগম, সাং- বোরকা নতুন বাজার, নয়ন বাড়ি, থানা- ফুলবাড়ি, জেলা- ময়মনসিংহ।

৫. মনির হোসেন (৪০), পিতা- মৃত রুস্তম আলী, মাতা- হাওয়া বেগম, সাং- দুর্গাপুর (৬ নং ওয়ার্ড, থানা- লালপুর, জেলা- নাটোর)।

৬. আব্দুল্লাহ (২৮), পিতা- মোতাছিন বিল্লাহ, মাতা- খাদিজা খাতুন, সাং- খাসকাউলিয়া (৪ নং ওয়ার্ড, থানা- চৌহালী, জেলা- সিরাজগঞ্জ)।

৭. আজিজুর রহমান (৩৫), পিতা- নুরুল ইসলাম, মাতা- মৃত আনজু মেহের, সাং- কুলিযাপাড়া, খুরুশকুল, থানা- কক্সবাজার সদর।

৮. শ্রী লিটন দেব সরমা (৩২), পিতা- মৃত কেশরি দেব সরমা, মাতা- বুলবুলি বেওয়া, সাং- খোঁতোর (১ নং ওয়ার্ড, ধামুর ইউপি, থানা- বিরল, জেলা- দিনাজপুর)।

​(ঘ) ওয়ারেন্টভুক্ত আসামী (২ জন):

১. মো: ইকবাল হোসেন, পিতা- মৃত ইসমাইল কোম্পানী, সাং- নুনিয়ারছড়া (২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর)।

২. মো: এহসান উল্লাহ, পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা- জহুরা বেগম, সাং- খুরুশকুল, মধ্যম রাস্তার পাড়া (৩ নং ওয়ার্ড, সজল মাষ্টারের বাড়ীর পশ্চিম, থানা- কক্সবাজার সদর)।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী  জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 50
  
  সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৭
ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করেননি হাসনাত আবদুল্লাহ
কক্সবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জন আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308