মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভার বিভিন্ন এলাকা ও ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় চালানো এ অভিযানে অপরাধ ও মাদক দমনে সাফল্য অর্জিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে জানান, , কক্সবাজার পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ জন চোর/ছিনতাইকারী, ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক সেবনকারী, ২ জন ধর্তব্য অপরাধে জড়িত আসামি এবং ১ জন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:
- চোর/ছিনতাইকারী: ১. সাদ্দাম হোসেন (২৩), পিতা- মো: সেলিম, মাতা- রাশেদা বেগম, সাং- পেশকার পাড়া (গফুর বিল্ডিং এর পাশে), ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- মাদক ব্যবসায়ী: ১. মো: আলমগীর (৫২), পিতা- মৃত ফজল গনি, মাতা- মৃত ছফুরা খাতুন, সাং- উত্তর নুনিয়ার ছড়া, শিল্প এলাকা, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ২. রুমা আক্তার (১৯), স্বামী- মোহাম্মদ রিয়াদ, পিতা- আজু মোল্লা, সাং- উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৩. জমিলা খাতুন (২৬), স্বামী- মোহাম্মদ আলম, সাং- উত্তর নুনিয়ারছড়া (পানির কু পাড়া), ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
- মাদক সেবনকারী: ১. মো: বাহাদুর (৪৭), পিতা- মো: ছব্বির আহমদ, মাতা- নুর নাহার বেগম, সাং- দক্ষিণ তারাবনিয়ার ছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর। ২. আবদর রহিম (২৬), পিতা- মকবুল আহম্মেদ, মাতা- জহুরা বেগম, সাং- পেটি স্কুল চেয়ারম্যান ঘাটা, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৩. মো: ইউসুফ (২৪), পিতা- মো: ইউনুস, মাতা- মোছাম্মদ আনোয়ারা, সাং- আলমগীর টাওয়ার, ঘোনাপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
- ধর্তব্য অপরাধে গ্রেফতার: ১. শিবলী হাওলাদার (৪১), পিতা- মৃত কুদ্দুস হাওলাদার, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- চূড়াইন, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ। ২. ছোটন ধর (২৬), পিতা- ভানু ধর, মাতা- মিনা ধর, সাং- ভাদীরতলা, ৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
- হত্যা মামলার আসামি: ১. সাদমান সিহাব (৩০), পিতা- মনজুর আলম প্রকাশ মুজা আলম, মাতা- নাহিদা সুলতানা, সাং- পূর্ব টেকপাড়া (বার্মিজ মার্কেট সংলগ্ন সিকদার মহল), ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী আরো জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হচ্ছে।
|