মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাইকারী প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৪৫ জনের মধ্যে:
- সন্ত্রাস বিরোধী আইনে: ১ জন
- পেনাল কোড ২৯০ ধারায়: ২১ জন
- ওয়ারেন্টভুক্ত আসামী: ২ জন
- নিয়মিত মামলার আসামী: ১ জন
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন:
১. সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার:
দীপক দাস (৪৮), পিতা- মৃত সুকুমার দাশ প্রকাশ সাগর দাশ, মাতা- দীপালী বালা দাস। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ বিস্ফোরক ও অন্যান্য ধারায় একাধিক মামলা রয়েছে।
২. ওয়ারেন্টভুক্ত আসামী:
- রফিকুল ইসলাম, পিতা- ছিদ্দিক আহমদ, সাং- রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা।
- আবছার মিয়া, পিতা- আব্দুল জলিল, সাং- খুরুশকুল আশ্রয়ন প্রকল্প (ইনানী ভবন), কক্সবাজার।
৩. নিয়মিত মামলায় গ্রেফতার:
জাহেদুল ইসলাম (২৮), পিতা- জাফর, মাতা- নুর নাহার, সাং- ঈদালী বাজীর বাড়ী, পশ্চিম গহিরা, রাউজান, চট্টগ্রাম।
এছাড়া মাদক সেবন, পেনাল কোড ২৯০ ধারা এবং ধর্তব্য অপরাধসহ অন্যান্য অভিযোগে উখিয়া, টেকনাফ, চকরিয়া ও আশেপাশের এলাকার আরও ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানিয়েছে, এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।