সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার
  Date : 21-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার সরকারি কলেজের দোলনাচাঁপা ছাত্রীনিবাস থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দোলনাচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষের ‘বি’ বেডের নিচে অভিযান চালানো হয়। এ সময় উক্ত কক্ষ থেকে কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্রী শরিফা আক্তারকে (২২) গ্রেপ্তার করা হয়। শরিফা আক্তার কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার লিয়াকত আলী ও মরিয়ম আক্তারের মেয়ে।

​অভিযানকালে ধৃত আসামির হেফাজত থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সঙ্গীয় নারী কনস্টেবলদের সহায়তায় গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 10
  
  সর্বশেষ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ আসামি
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল জামিননামা দাখিল
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308