মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মাদক, অপহরণ ও মানব পাচার বিরোধী এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালী ও সমাবেশে উখিয়া-টেকনাফ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উখিয়া-টেকনাফের মাদক বিক্রেতা, তাদের গডফাদার এবং মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
অনুষ্ঠানে টেকনাফ মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা ও আয়োজন নিশ্চিত করে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক কারবারি ও মাদক সেবন কারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই এলাকা থেকে যতদিন পর্যন্ত মাদক ও সন্ত্রাস নির্মূল না করা যাবে, ততদিন পর্যন্ত তাদের এই মাদক ও সন্ত্রাসী বিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
র্যালী ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টেকনাফ মডেল থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।