শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
উখিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার
  Date : 12-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। ​শুক্রবার  (১১ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৪ জন এবং পূর্বের মামলার ১ জন আসামি সহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 33
  
  সর্বশেষ
ইয়াবা পাচার রুখতে এআই ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার: পুলিশের নতুন উদ্যোগ
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ৩০
টেকনাফে নাজির হোসেন হত্যাকাণ্ড: ১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
বিচারক নেই, সাতক্ষীরায় নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা প্রায় ৫ হাজার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308