মােঃ জানে আলম সাকী, ঢাকা:-কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালনা করা এই বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই ও অপরাপর অপরাধ রোধে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়া ৩০ জনের মধ্যে:
- চোর ও ছিনতাইকারী: ৬ জন
- মাদক সেবনকারী: ১৭ জন
- ওয়ারেন্টভুক্ত আসামি: ৪ জন
- ধর্তব্য অপরাধে গ্রেফতার: ২ জন
- নিয়মিত মামলায় গ্রেফতার: ১ জন
গ্রেফতারকৃত চোর/ছিনতাইকারীদের পরিচয়:
১. আবদুল্লাহ (২২), পিতা- মৃত হানিফ, মাতা- রাশেদা বেগম, সাং- বাদশা ঘোনা, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। (তার বিরুদ্ধে পূর্বেও হত্যা/ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে)।
২. আসিফ (২১), পিতা- সিরাজুল হক, সাং- মাইজ পাড়া, ৫নং ওয়ার্ড, চৌফলদণ্ডী ইউপি, কক্সবাজার সদর। (তার বিরুদ্ধে দ্রুত বিচার ও অন্যান্য ধারায় একাধিক মামলা রয়েছে)।
৩. আকাশ চন্দ্র দাস (২৫), পিতা- সুকুমার চন্দ্র দাস, মাতা- মালতী রানী দাস, বর্তমান সাং- কালুর দোকান, পাহাড়তলী রোড, ০৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা (মূল বাড়ি: চান্দিনা, কুমিল্লা)।
৪. জাহিদ হাসান (২৫), পিতা- সৈয়দুর রহমান, মাতা- রোকেয়া বেগম, সাং- মনোপাড়া, খুরুশকুল ইউপি, কক্সবাজার সদর।
৫. রায়হান (২৪), পিতা- শাহ আলম, মাতা- মৃত আমেনা খাতুন, সাং- ঘোনার পাড়া, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৬. সূমী ধর (৩০), স্বামী- কার্তিক ধর, পিতা- দোলন কুমার ধর, সাং- আইভিপি মাঠ, সুইপার কলোনী, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
মাদক সেবনকারী হিসেবে আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য:
জাহেদুল ইসলাম মান্না (৩০), রাকিবুল হাসান রকিব (২২), মোহাম্মদ ইফাস (২৩), এনাম উল্লাহ (২৩), মো: মামুন (২১), জাহেদুল ইসলাম (২২), জাকির হোসেন (২৪), মোহাম্মদ ইসমাইল (২৩), মোহাম্মদ জাবেদ (২৫), সাইফুল ইসলাম (২০), রমজান আলী ওরফে রানা (২৮), ও নুরুল হাকিম (৩২)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ আলী " মানবাধিকার খবর " কে জানান, অপরাধ দমন ও শহরের সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালত ও কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।