বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত
  Date : 01-09-2026

মানবাধিকার খবর প্রতিবেদন:-মোংলা (বাগেরহাট)—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পুকুরপাড়ে একটি সোনালু গাছের চারা রোপণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের একজন কর্মী হিসেবে এই বিশেষ দিনে প্রতিষ্ঠাতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই পরিবেশ সুরক্ষায় আজ মাছের পোনা অবমুক্ত ও চারা রোপণ করা হয়েছে।"

পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনারায় একই স্থানে এসে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 24
  
  সর্বশেষ
সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা কিন্তু পর্যটনের দরজা কোথায়
কক্সবাজারে সন্ত্রাসীদের তাণ্ডব ও গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী আব্দুল মনসুর লুদু গ্রেফতার
প্যাডেল রিকশা বন্ধ ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ
মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308