বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরীর সঙ্গে মানবাধিকার খবর সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
  Date : 01-09-2026

মানবাধিকার খবর প্রতিবেদন:-জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় মাসিক পত্রিকা ‘মানবাধিকার খবর’-এর সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন।

সাক্ষাৎকালে ‘মানবাধিকার খবর’-এর সম্পাদক বাসসের নতুন দায়িত্ব গ্রহণ করায় কাদের গনি চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা দেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কুশল বিনিময় করেন।

মানবাধিকার খবর’-এর সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন বলেন, দেশের শীর্ষ ও দায়িত্বশীল বার্তা সংস্থা হিসেবে বাসসের ঐতিহ্য বজায় রেখে নতুন নেতৃত্বের অধীনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও বেগবান হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরীকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27
  
  সর্বশেষ
সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা কিন্তু পর্যটনের দরজা কোথায়
কক্সবাজারে সন্ত্রাসীদের তাণ্ডব ও গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী আব্দুল মনসুর লুদু গ্রেফতার
প্যাডেল রিকশা বন্ধ ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ
মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308