আদালত প্রতিবেদকঃ- আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন হলেন তানজীন ওহাব বৃষ্টি।আবেদনে তিনি বলেন,আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) এবং তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো জরুরি।২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর থেকে শেখ পরিবারের সদস্যদের সঠিক অবস্থান জানা যায়নি। তাদের মধ্যে শেখ পরশ ও তার স্ত্রী এখন কোথায় অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত নয়।