শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সেনা সদস্যের অনুপস্থিতির সুযোগে সাতক্ষীরা পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি জবরদখল-লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ
  Date : 27-08-2026

‎মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ-  সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন চোমরখালী গ্রামে দেশের সেবায় নিয়োজিত এক সেনাসদস্যের অনুপস্থিতির সুযোগে তার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ফলজ ও বনজ গাছগাছালী কেটে লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।

‎ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় নব্য জামায়াত নেতাদের ছত্রছায় অভিযুক্তরা গায়ের জোরে সম্পূর্ণ বে-আইনিভাবে জমি দখলে নেয়। দখলের পর জমিতে থাকা বিভিন্ন প্রজাতির মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দেয়। এতে পরিবারটির প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

‎অভিযুক্তরা হলেন: 

‎১. সাত্তার সরদার (৬৫), পিতা- মাদার সরদার,  ২. আলিম সরদার (৪৬), পিতা- সাত্তার সরদার,৩. সেলিম সরদার (৪২), পিতা- সাত্তার সরদার,  সকলের গ্রাম- চোমরখালী, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা।

‎অভিযোগে আরও বলা হয়, শুধু জবরদখলই নয়, অভিযুক্তরা তালা উপজেলা এসি ল্যান্ড অফিসে তথ্য গোপন করে অবৈধভাবে নামপত্তন সৃষ্টি করে জমি নিজেদের নামে নেওয়ার পাঁয়তারা করছে।

‎স্থানীয়রা জানান, সেনাসদস্য দীর্ঘদিন ধরে কর্মস্থলে থাকায় বাড়িতে না থাকার সুযোগে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিনের পৈত্রিক ভিটেমাটি আত্মসাতের চেষ্টা করছে। এ ঘটনায় চোমরখালী এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী পরিবার জবরদখলকৃত সম্পত্তি উদ্ধার, গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ নামপত্তন বাতিলের জন্য জেলা প্রশাসক, সাতক্ষীরা ও উপজেলা নির্বাহী অফিসার, তালার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 12
  
  সর্বশেষ
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সেনা সদস্যের অনুপস্থিতির সুযোগে সাতক্ষীরা পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি জবরদখল-লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে
জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন এমপি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308