| আদালত প্রতিবেদকঃ- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুনীতির ১৫টি মামলায় এবং অথমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুই মামলায় খালাস দিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান ১৫ টি মামলার সকল আসামিকে খালাস দেন।২০০৭ সালের ২৯ মার্চ মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে মতিঝিল থানায় এই মামলা গুলি করে দুদক। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন।২০০৭ সালে ২০ সেপ্টেম্বর এই মামলা গুলিতে অভিযোগপত্র দেন তদন্ত কমকর্তাগন। মামলায় অন্য আসামিরা হলেন এস এম জাফর উল্লাহ, মো, এমদাদুল ইসলা,মোহাম্মদ আলী,গোলাম নবী, কাজী রিয়াজুল মনির,জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক,হুমায়ুন খান,মীর মোশাররফ হোসেন,ইকবাল উদ্দিন চৌধুরী,মোঃ শহীদ আলম, মেহেদী হাসান,শফিকুর রহমান কিরন,নুরুছাফা মোঃ শুকুর মিয়া, হাসান আহমেদ,আলী হায়দার চৌধুরীকে পৃথক মামলায় আসামি করা হয়। অভিযোগপত্রে বলা হয়,সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা।অভিযোগপত্রে আরও ১৪ আসামির নাম যুক্ত হয়। তাদের বিরুদ্ধে ‘সুবিধা আদায়ের অভিযোগ আনা হয়। পরবর্তীতে আসামি মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর করেন আদালত।
|