| |
| সালমান শাহ হত্যা মামলায় ডন পাঁচ দিনের রিমান্ডে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদক:- চিত্রনায়ক সালমান শাহকে হত্যার মামলায় গ্রেফতার চলচিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন। গত ২০ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে একই আদালত আসামি ডনের উপস্থিতিতে ২৭ আগস্ট বৃহস্পতিবার রিমান্ড শুনানি জন্য দিন ধার্য করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেফতার করা সম্ভব হবে। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ও নিবিড়ভাবে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাছাড়া ডনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন কৌশলে, কী কারণে ও কার ইন্ধনে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন- এ সংক্রান্তে তথ্য উদঘাটনসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে।গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট জামিন আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়।গত বছরের ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এ হত্যা মামলাটি করেন।মামলার অপর আসামিরা হলেন- সালমান শাহের সাবেক স্ত্রী সামীরা হক, সামীরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলার তদন্ত কমকর্তা এখন পযন্ত কোন আসামিকে গ্রেফতার করেনি। ডনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।উল্লেখ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ মারা যায় । সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। উল্লেখ যে ডনের রিমান্ড শুনানি উপলক্ষে সালমান শাহ ভক্তরা সকাল থেকে ব্যানার নিয়ে মানব বন্ধন করেন আদালতের সামনে এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের জন্যে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
|
| |
|
|
|