| |
| কক্সবাজারে মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ওসি শেখ মোহাম্মদ আলী |
| |
| |
| মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজার জেলায় মাদক বিরোধী অভিযানে অসামান্য অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।গত জুলাই মাসে জেলা জুড়ে মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করায় তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।সোমবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ওসি শেখ মোহাম্মদ আলীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন।পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।সভায় জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|