সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
গোপালগঞ্জে ইতিহাসের নতুন অধ্যায় এমপি ডা. কে এম বাবরের প্রচেষ্টায় ঢাকা–গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু
  Date : 10-08-2026

হুমায়ুন কবির
গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে শুরু হলো ঢাকা থেকে গোপালগঞ্জ সরাসরি ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে যোগাযোগব্যবস্থায় গোপালগঞ্জে যুক্ত হলো এক নতুন অধ্যায়। বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন জেলার সাধারণ মানুষ।

এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মানবতার ফেরিওয়ালা ডা. কে এম বাবর। গোপালগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে সামনে রেখে তিনি ট্রেন যোগাযোগ চালুর বিষয়ে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

ঢাকা–গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু হওয়াকে শুধু একটি নতুন রেলসেবা নয়, বরং গোপালগঞ্জের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। এতে রাজধানী ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ট্রেন চলাচলের এই শুভ সূচনার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

গোপালগঞ্জবাসীর প্রত্যাশা, এই রেল যোগাযোগের মাধ্যমে জেলার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। আর এই ঐতিহাসিক অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা সংসদ সদস্য ডা. কে এম বাবরের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

গোপালগঞ্জে আজকের এই দিনটি তাই শুধু ট্রেন চলাচল শুরুর দিন নয়—এটি গোপালগঞ্জের যোগাযোগ ও উন্নয়নের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো একটি দিন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন চালু, ‘অভিযাত্রী কমিউটার’ উদ্বোধন, গোপালগঞ্জবাসীর স্বপ্ন পূরণ
গোপালগঞ্জে ইতিহাসের নতুন অধ্যায় এমপি ডা. কে এম বাবরের প্রচেষ্টায় ঢাকা–গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন নওগাঁ জেলার আত্রাইয়ের ১২ জনসহ ১৭ বাংলাদেশি নিহতের আশঙ্কা, স্বজনদের আহাজারি।

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308