| |
| জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, সভাপতি অর্থমন্ত্রী |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মােঃ জানে আলম সাকী,ঢাকা।
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নে কার্যকর সুপারিশমালা প্রণয়ন করা। এছাড়া কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা যেকোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (Co-opt) করতে পারবে।
কমিটির সদস্যরা হলেন:
- সভাপতি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
- সদস্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- সদস্য: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুক
- সদস্য: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
- সদস্য: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
- সদস্য: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
- সদস্য: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|