রবিবার, আগস্ট ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের অপারেশন সফল দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া
  Date : 09-08-2026

হুমায়ুন কবির : আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাধারণ মানুষের প্রিয় নেতা ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর সফল অস্ত্রোপচারের খবরে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ডা. কে এম বাবরের সুস্থতার খবর পেয়ে গোপালগঞ্জ-২ আসনের সর্বস্তরের মানুষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করেন। প্রিয় নেতার দ্রুত সুস্থতার জন্য মসজিদে মসজিদে দোয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা এবং হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেওয়ার ঘটনাও দেখা যায়।

গোপালগঞ্জ-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ডা. কে এম বাবর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতায় মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সফল অস্ত্রোপচারের খবরে সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে।

সর্বস্তরের মানুষের প্রত্যাশা—অপারেশন-পরবর্তী সময় দ্রুত ও নির্বিঘ্নে কাটিয়ে ডা. কে এম বাবর সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় গোপালগঞ্জবাসীর মাঝে ফিরে আসবেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29
  
  সর্বশেষ
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের অপারেশন সফল দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া
জনতা ব্যাংক কোন পথে চলছে?
সাতক্ষীরায় হাসপাতালে রোগী সেজে চুরি, টাকা-মোবাইলসহ আটক ৩
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308