হুমায়ুন কবির :আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাধারণ মানুষের প্রিয় নেতা ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে গোপালগঞ্জ-২ আসনের সর্বস্তরের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ডা. কে এম বাবর গোপালগঞ্জ-২ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।
মহান আল্লাহ যেন তাঁর অপারেশন-পরবর্তী সময়টি সহজ করে দেন এবং তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আবারও মানুষের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন