রবিবার, আগস্ট ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল
  Date : 05-08-2026

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ-  সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার  ঈশ্বরীপুর ইউপির বিভিন্ন খাল ও বিলে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল ও সংলগ্ন খালে এ অভিযান পরিচালনা করে শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  মোঃ তৌহিদ হাসানের নির্দেশনায়  অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী অভিযানে সহায়তা করেন।অভিযানশেষে  জব্দকৃত জালগুলো ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এনে পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  মোঃ তৌহিদ হাসান বলেন “চায়না দুয়ারি জাল সর্ম্পূণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের  ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শ্যামনেরের সব এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহ্ত থাকবে।স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল অবাধে ব্যবহারের কারণে জলাশয়ের ছোট-বড় সবধরনের মাছ, পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে।  উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ছবি- শ্যামনগরে জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুনে পোড়ানো হচ্ছে।  



সংবাদটি পড়া হয়েছে মোট : 22
  
  সর্বশেষ
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের অপারেশন সফল দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া
জনতা ব্যাংক কোন পথে চলছে?
সাতক্ষীরায় হাসপাতালে রোগী সেজে চুরি, টাকা-মোবাইলসহ আটক ৩
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308