| |
| চেক ডিজাইনার মামলায় লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে পাঠিয়েছে |
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- চেক প্রধান করে টাকা পরিশোধ না করার মামলায় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।২০২২ সালে দশ লাখ টাকার চেক প্রধান করে টাকা পরিশোধ না করার অপরাধে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে এ মামলাটি করেন ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি। ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত, আসামি মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন। মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে গত সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিল না। মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|