খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে তিনি সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উপকরণ ও সহায়তা তিনি নিজ উপস্থিতিতে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে, প্রকৃত উপকারভোগীদের মাঝে নিয়ম মেনে বিতরণ করছেন।
সংশ্লিষ্টদের দাবি, প্রতিটি পিজি সদস্য ও গ্রুপের সদস্যদের সঙ্গে তাঁর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে আসছেন।
এদিকে, পিজি সদস্য মোস্তাফিজুর রহমানকে ঘিরেও সম্প্রতি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। তবে জানা যায়, ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে তিনি উপকরণ গ্রহণ করতে উপস্থিত হতে পারেননি। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা নিজ উদ্যোগে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্বসহকারে তাঁর উপকরণ বুঝিয়ে দেন।
স্থানীয়দের মতে, প্রকৃত তথ্য যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি মহল জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাই এ ধরনের যেকোনো তথ্য বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।