মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসেরউদ্দীন পাটোয়ারী
  Date : 14-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসেরউদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, ‘বন্যায় যখন দেশের মানুষ মারা যাচ্ছে, গৃহপালিত পশু ডুবে যাচ্ছে—তখন প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে বরিশালে সফরে গেলেন। এর আগের দিন তিনি ঢাকা মেডিকেলে গিয়ে সেলফি তুললেন। আপনাকে দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের সংস্কার বাস্তবায়ন করার জন্য, অপরাধীদের বিচার করার জন্য, আওয়ামী লীগের গুণ্ডা-সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’

​সোমবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীদের চরম ভোগান্তির কথা উল্লেখ করে নাসেরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘আপনাদের সন্তানরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। অথচ দেশের মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকেন যেন তারা সবচেয়ে ভালো লোক। আপনার যদি ন্যূনতম লজ্জা-শরম থাকত, তবে বুঝতে পারতেন যে দেশের এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটা কষ্টের মুখোমুখি হচ্ছে। তাদের সঙ্গে বাবা-মায়েরা হাঁটু পানি ভেঙে গর্তের মধ্যে পড়ছে।’

​তিনি আরও বলেন, ‘সরকার যদি এইচএসসি পরীক্ষাটি কিছুদিন স্থগিত রাখত বা পরে নিত, তাহলে কি কোনো সমস্যা হতো? যিনি শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি এসি রুমে বসে না থেকে যদি বন্যা দুর্গত এলাকায় গিয়ে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করে দিতেন কিংবা যেখানে পানি উঠেছে সেখানকার সেন্টার পরিবর্তন করে অন্য জায়গায় পরীক্ষা নেওয়ার সুন্দর ব্যবস্থা করতেন, তাহলে আমাদের শিক্ষার্থীরা এই দুর্ভোগ থেকে রক্ষা পেত।’

​দেশের সার্বিক সংকট উত্তরণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমাদের স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, তবে সমাজ থেকে উশৃঙ্খল যুবকদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সমাজের সবচেয়ে সজ্জন এবং দেশপ্রেমিক তরুণদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে হবে।’

​জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পদযাত্রা ও সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 34
  
  সর্বশেষ
৩৩ কিলোমিটার পাইপ বসিয়েও পানি মেলেনি এক ফোঁটাও
২৫ বছরের আগে পদত্যাগ করলে সরকারি কর্মচারীরা পেনশন পাবেন না: আপিল বিভাগ
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে বিপত্তি: ডুবোচরে আটকা লঞ্চ, উদ্ধার করতে গিয়ে ডুবল নৌকা
দেশের বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308