মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
দেশের বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু
  Date : 14-07-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশটিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ।

​অফিস আদেশ অনুযায়ী, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪তম তলায় এই কন্ট্রোল রুমটি স্থাপন করা হয়েছে। সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম সার্বক্ষণিকভাবে পরিচালিত হবে। তবে জরুরি পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরেও মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত থাকবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নম্বরগুলো হলো: টেলিফোন: ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল: ০১৭৩৯-০০০২৯৩

​আদেশে আরও জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিদ্যুৎ বিভাগের ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে যুক্ত করা হয়েছে। দায়িত্ব পালনকালে দেশের কোথাও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন বা সমস্যা দেখা দিলে, সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

​প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।

​অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে, নিজ উদ্যোগে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
৩৩ কিলোমিটার পাইপ বসিয়েও পানি মেলেনি এক ফোঁটাও
২৫ বছরের আগে পদত্যাগ করলে সরকারি কর্মচারীরা পেনশন পাবেন না: আপিল বিভাগ
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে বিপত্তি: ডুবোচরে আটকা লঞ্চ, উদ্ধার করতে গিয়ে ডুবল নৌকা
দেশের বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308