বুধবার, জুলাই ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সংসদে নাহিদ ইসলাম: ‘ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল’
  Date : 30-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  আওয়ামী লীগকে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় রাখতে সহায়তা করা, বাংলাদেশে সংঘটিত গণহত্যা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

​গত রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

​সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর বক্তব্য দিতে গিয়ে ভারতের আকাশ-জমি এবং বাংলাদেশের আকাশ-জমি মিলিয়ে ফেলেছেন। কিন্তু "মিষ্টি কথায় চিঁড়ে ভিজে না"। বিগত ১৬ বছরের ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। বিগত সময়ে বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত সরকার যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল।

​তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, তার খুনি এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এখনো ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার চেষ্টা করছে।

সীমান্ত হত্যা ও পুশইন নিয়ে সমালোচনা

বিরোধীদলীয় চিফ হুইপ উল্লেখ করেন, বর্তমান সরকার আসার পরও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া বাংলাদেশিদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে পুশইন করার চেষ্টা করা হচ্ছে। তিনি এই বাজেট অধিবেশনে পুশইন নিয়ে আলোচনার দাবি জানালেও কোনো এক অজ্ঞাত কারণে তা করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সাধুবাদ জানান এবং দেশের ১৮ কোটি মানুষ বিজিবির পাশে রয়েছে বলে উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তিনি বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার এই ঔদ্ধত্যের কড়া জবাব বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "ইতিহাস ভুলে গেলে চলবে না, পূর্ববঙ্গের কৃষকের টাকায় কলকাতা শহর তৈরি হয়েছিল এবং ১৯৩৭ সালেই আমরা সেখানে বিজয় লাভ করেছিলাম।" তিনি আরও বলেন, শ্যামা প্রসাদ মুখার্জীরা সাম্প্রদায়িকতার ভিত্তিতে কলকাতা ভাগ করেছিলেন, যা আজ নরেন্দ্র মোদীরা উদযাপন করছেন। আমরা প্রতিবেশী দেশের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানাই, তবে তা যেন কেবল মুখে মুখে ‘বাংলাদেশ ফার্স্ট’ বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে।

দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিচারের দাবি

বাজেট বক্তৃতায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে অবিলম্বে দুর্নীতি বন্ধ করতে হবে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। যারা দেশের টাকা পাচার করেছে এবং অর্থনৈতিকভাবে লুটপাট চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। ব্যাংক রেগুলেশন আইনের সমালোচনা করে তিনি বলেন, যারা টাকা পাচার করেছে, সরকার তাদেরকেই আবার সুযোগ দিচ্ছে। যারা ঋণখেলাপি ও অর্থ পাচারকারী এবং যারা গণহত্যা ঘটিয়েছে—তাদের অপরাধের মধ্যে কোনো তফাৎ নেই।

​তিনি এস আলম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা ও ওরিয়নের মতো বড় বড় শিল্প গ্রুপের নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, যারা এদেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার কী আইনি ব্যবস্থা নিচ্ছে? তিনি অভিযোগ করেন, এস আলমের দুর্নীতির সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত ছিল এবং ডিজিএফআই-কে ব্যবহার করে তারা ইসলামী ব্যাংক দখল করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পূর্ববর্তী বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, "যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘শেয়ার হোল্ডার মানে শেয়ারj হোল্ডার’, তাহলে আবার তাকে শেয়ার দিয়ে দিতে পারবেন। কিন্তু সত্যটা হচ্ছে তারা সেই সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে।"

​পরিশেষে, অর্থ পাচার ও ব্যাংক লুটপাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোরালো দাবি জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 36
  
  সর্বশেষ
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর চট্টগ্রাম-৪ আসনে এখন কী হবে?
পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও আত্মশুদ্ধির মহিমা
নারী উন্নয়ন প্রকল্প’র নামে প্রতারণা! ৫০০ টাকায় গরু, ৩৫০ টাকায় ল্যাপটপের প্রলোভন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308