শুক্রবার, জুন ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
টানা ৮ মাস কর্মস্থলে অনুপস্থিত: ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
  Date : 26-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-    টানা আট মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ টেলিকম (রাজারবাগ) সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

​২৫ জুন ২০২৬ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর এই আচরণ ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে বিবেচিত হয়, যা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাঁকে কর্মস্থলে অনুপস্থিতির তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কর্মজীবন পরিচিতি: বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে তিনি উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
তারেক রহমানকে বেইজিংয়ে ‘লালগালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০টি, মোট জনসংখ্যা সাড়ে ১৬ লাখ: সংস্কৃতি মন্ত্রী
টানা ৮ মাস কর্মস্থলে অনুপস্থিত: ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
বাংলাদেশিদের জন্য দীর্ঘ ২ বছর পর চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা; মিলবে যে ৫টি কেন্দ্রে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308