মােঃ জানে আলম সাকী, ঢাকা:- বাংলাদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আনন্দের ও প্রতীক্ষিত খবর জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী ২৮ জুন (২০২৬) থেকে পুনরায় বাংলাদেশিদের জন্য টুরিস্ট বা পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনার জানান, বাংলাদেশিদের ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রাথমিকভাবে দেশের ৫টি প্রধান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) এই টুরিস্ট ভিসা সেবা প্রদান করা হবে।
যে ৫টি কেন্দ্রে মিলবে টুরিস্ট ভিসা:
জানা গেছে, প্রাথমিকভাবে নিম্নোক্ত ৫টি নির্দিষ্ট ভারতীয় ভিসা কেন্দ্র থেকে টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে:
১. ঢাকা
২. চট্টগ্রাম
৩. খুলনা
৪. সিলেট
৫. রাজশাহী
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, দুই বছর পর এই সেবা চালু হওয়ার ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার হবে। আগামী ২৮ জুন থেকে আবেদনকারীরা যথাযথ নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে উল্লিখিত কেন্দ্রগুলো থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।