সোমবার, জুন ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন সভাপতি- প্রকৌ. জুনায়েদ আহমেদ, মহাসচিব- প্রকৌ. মোঃ ফিরোজ আলী
  Date : 01-06-2026

আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে| সংগঠনের গঠনতন্ত্রের ৮.৪ ধারা মোতাবেক ০৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়| এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী মোঃ সামিউল জাহিদ এবং রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী।

যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন সোনালী ব্যাংকের আইটি ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন রাশেদ এবং রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল।

কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী মোঃ ফারহান শাহরিয়ার এবং দপ্তর সম্পাদক রয়েছেন রুয়েটের সিএসই বিভাগের টেকনিক্যাল অফিসার সাকিব নিহাল অর্নব।

উক্ত কমিটি রাজশাহী বিভাগের ০৮টি জেলায় কর্মরত আইসিটি পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায় সহ পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনের আয়োজন, সামাজিক কর্মকাণ্ড এবং সরকারের সাথে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে|



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন সভাপতি- প্রকৌ. জুনায়েদ আহমেদ, মহাসচিব- প্রকৌ. মোঃ ফিরোজ আলী
ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল বিএনপি নেতার দোকানে, আটক ১
পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় বিচার শুরু ২ জুন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308