সোমবার, জুন ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় বিচার শুরু ২ জুন
  Date : 01-06-2026

আজাদ রহমান :- রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তারা ঘটনার বিষয়ে দোষী না নির্দোষ জানতে চাইলে তারা আদালতে নির্দোষ দাবি করেন।গতকাল সোমবার  সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যানালের বিচারক মাসরুর সালকীন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তারা ঘটনার বিষয়ে দোষী না নির্দোষ জানতে চাইলে তারা নির্দোষ দাবি করেন।আসামিদের বিরুদ্ধে চার্জ পড়ে শোনানোর সময় আসামি সোহেল রানা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, `আমার স্ত্রীর কোন দোষ নাই।` এসময় স্বপ্না সোহেল রানাকে বলেন, `বলো, বলো আমার কোন দোষ ছিল?` কিন্তু আদালত তাদের কথা আমলে না নিয়ে একটা চার্জ পড়ে শোনান ।সকাল পৌনে আটটার দিকে আসামিদের আদালতে আনা হয়। এরপর তাদের মহানগর আদালতের হাজতখানায় রাখা হয়।আসামিপক্ষে কোন আইনজীবী না থাকায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষের আইনজীবী হিসেবে ঢাকা বারের সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তিনি আসামিদের অব্যাহতির আবেদন করেন, তিনি বলেন এ মামলায় কোন চাক্ষুষ স্বাক্ষী নেই এবং ডিএনএ রিপোর্ট আসামিদের বিরুদ্ধে নয় ।এ ছাড়া রাষ্ট্র পক্ষ উল্লেখ্য মামলাটি পরিচালনা জন্য বিশেষ পিপি হিসেবে নিয়োগ দিয়েছেন আজিজুর রহমান দুলুকে।তিনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করেন। তিনি আসামি সোহেল রানা বিরুদ্ধে নারী ও শিশু নিযাতন দমন আইনের ৯(২) ধারায় এবং সোহেলের স্ত্রী  স্বপ্নার বিরুদ্ধে নারী ও শিশু নিযাতন দমন আইনের ৯(১) ও২০১ ধারায় অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে উক্ত ধারায়  অভিযোগ (চার্জ) গঠন করেন।গত ২৪ মে দুপুরের পর সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে এবং ১৫ জনকে স্বাক্ষী তালিকায় রেখে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। এরপর চার্জশিটিটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির নির্দেশ দেন। ওইদিনই মামলার নথী ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ১ জুন ধার্য করেন।গত ২৩ মে বিকেলে রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেন। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তারা এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান । ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান।জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।জবানবন্দিতে সোহেল জানান, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যান। এরপর বাথরুমে নিয়ে ছোট্ট রামিসাকে ধর্ষণ করেন সোহেল। এর মধ্যে শিশু রামিসার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এ সময় সোহেল তাকে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করেন। এরপর দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখেন। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিলেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।এ ঘটনার দিন দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। মামলার প্রথমে গ্রেপ্তার করা হয় স্বপ্না আক্তারকে। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।গতকাল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের হাজত খানা থেকে আদালতে উঠা- নামা করানো হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23
  
  সর্বশেষ
ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল বিএনপি নেতার দোকানে, আটক ১
পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলায় বিচার শুরু ২ জুন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
বিএনপির আগামী কাউন্সিল: শীর্ষ পদে কারা আসছেন, গুঞ্জন রাজনীতিতে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308