শুক্রবার, জুন ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   তথ্য - প্রযুক্তি
পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আলাউদ্দিনের বাসায়,অস্ত্র-গুলি উদ্ধার
  Date : 04-09-2025

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আলাউদ্দিনের বাসায়,অস্ত্র-গুলি উদ্ধার

রাকিব হোসেন ঢাকাঃ
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালির শহীদ হাসান আলী লেনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতরাত ভোর ৪টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে তল্লাশি চালানো হয়।

সেনা সূত্র জানায়, অভিযানের সময় আলাউদ্দিন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও তার দুই ছেলে শাওন ও সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নাজমা বেগম এবং আরেক ছেলে সুমনকেও আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি। এছাড়া আলাউদ্দিন আলার স্ত্রীর শয়নকক্ষ থেকে এক বাক্স বোমার স্প্রিন্টার, তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে। একইসঙ্গে পলাতক আলাউদ্দিন আলাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 537
  
  সর্বশেষ
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
নবম পে-স্কেল: বাজেটে আলাদা বরাদ্দ না থাকলেও জুলাইয়ে আংশিক বাস্তবায়নের জোরালো সম্ভাবনা
কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, অতঃপর মামলায় গ্রেফতার ১
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে নজরদারিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308