সোমবার, মে ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ
  Date : 08-05-2025

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ  সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা হয় রাসেল নামের এক যুবককে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, কুশখালি, কাকাডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গত শনিবার দিনভর অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃত রাসেল (২০) সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের সাহেব আলীর পুত্র।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল কানপাড়া নামক সীমান্ত এলাকা থেকে ৩৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় তিন বোতল নেশা জাতীয় উইন কোরেক্স সিরাপ ও একটি মোবাইল ফোনসহ রাসেল নামের উক্ত যুবককে আটক করা হয়।

এছাড়া, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক সীমান্ত থেকে ১০০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া নামক সীমান্ত থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল নাপিতঘাটা নামক সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক সীমান্ত এলাকা থেকে ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৩ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 588
  
  সর্বশেষ
ওসি হুমায়ুনের বিরুদ্ধে অবৈধ পন্থায় আয়ের অভিযোগ
দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহ হিল বাকী
নৌকায় লাশবাহী ভ্যান; ফের আলোচনায় কুড়িগ্রামের যোগাযোগের দুর্গতি
শিশু রামিসা হত্যা-ধর্ষণ: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308