রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
করোনাভাইরাসের বিরুদ্ধে ‘জনযুদ্ধ’ ঘোষণা
  Date : 07-02-2020

করোনাভাইরাসের বিরুদ্ধে ‘জনযুদ্ধ’ ঘোষণা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দিয়েছেন। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

গত ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর থেকেই চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনসহ ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।

 

দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ৩০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে একদিনেই নতুন করে আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে নতুন করে আরও তিন হাজার একশ ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩১ হাজার ১৬১। আক্রান্তদের মধ্যে চার হাজার ৮শ জনের অবস্থা গুরুতর।

শি জিনপিংয়ের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, সারাদেশ তাদের সমস্ত শক্তি দিয়ে এই মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাড়া দিচ্ছে। এই মহামারীর বিরুদ্ধে জনযুদ্ধ শুরু হয়েছে।

 

এই ভাইরাসে চীনের বাইরে দু`জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ফিলিপাইনের এবং অপরজন হংকংয়ের। চীনের বাইরে অন্যান্য দেশে এই ভাইরাসে প্রায় দেড়শ মানুষের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করে দেয়া চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেছেন। গত ১২ জানুয়ারি ৩৪ বছর বয়সী এই চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

লি ওয়েনলিয়াং আগেই সতর্ক করেছিলেন যে, সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে করোনাভাইরাস। কিন্তু তার এই সতর্কবার্তা তখন পাত্তা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। পাল্টা তাকে গুজব ছড়ানোর অভিযোগে হুমকি দেয়া হয়েছিল। কিন্তু এখন তার কথাই সত্যিই হচ্ছে। যতই দিন যাচ্ছে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

দেশটিতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় নাওয়া-খাওয়া ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা টানা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এমনকি মরদেহ পোড়ানোর কাজেও ফুসরত মিলছে না কর্মীদের পুরো পরিস্থিতিই ভয়াবহ আকার ধারণ করেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1299
  
     আন্তর্জাতিক
যোগী রাজ্যের হর ঘর তেরেঙ্গা যাত্রা কর্মসূচি পালন করলেন মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
  সর্বশেষ
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় ৪১ কুষ্ঠরোগী, কুসংস্কার ভাঙতে গণমাধ্যমের প্রতি আহ্বান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308