শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থনীতি-ব্যবসা
নভোএয়ারের আয়োজনে এভিয়েশন সেইফটি সেমিনার
  Date : 14-05-2019

নিজস্ব প্রতিবেদক :
নভোএয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল `এভিয়েশন সেফটি: সেন্ট্রাল টুএয়ারলাইন কালচার` শীর্ষক সেমিনার। ১৭ এপ্রিল রাজধানীর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, নভোএয়ার সব সময়ই উড্ডয়ন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সকল স্তরে আমাদের সর্বাত্মক কর্মকা- অব্যাহত থাকবে।
নভোএয়ারের চিফ ফাইনান্সিয়াল অফিসার আরশাদ জামাল বলেন, উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োগের ক্ষেত্রে নভোএয়ার কর্তৃপক্ষ সব সময়ই সচেষ্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জিইউপি, এনডিসি, পিএসসি বলেন, `স্বল্প সময়ের মধ্যে নভোএয়ার যাত্রী সেবার মান ও উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রিন্সিপাল অপারেশনস ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান সেবার মান ও উড্ডয়ন নিরাপত্তা বিষয়ে নভোএয়ারের বিভিন্ন পদক্ষেপের প্রসংশা করেন। অনুষ্ঠানটি নভোএয়ারের চিফ অব সেইফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খান এর সঞ্চালনায় পরিচালিত হয়। নভোএয়ারের সব বিভাগীয় প্রধানগন উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, পরিচালক সৈয়দ মঈনুল হক, পরিচালক হাসিবুর রশিদ ও সব বিভাগের প্রতিনিধিবৃন্দ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2054
  
     অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
“তরুণী ব্যাংকার ও কর্পোরেট অবদানকারী” সায়েরা বানু ইশা একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও সাহসী নারী
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
প্রাইম ব্যাংক`র চেয়ারম্যান তানজিল চৌধুরী
এনসিসি ব্যাংক: ব্যাংকিংয়ে এক নতুন দিগন্ত
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
  সর্বশেষ
কুড়িগ্রামে সার সিন্ডিকেটের মূলহোতাই বিএনপি নেতা, তার সহযোগী আঃ লীগের সহ-সভাপতি
ব্রহ্মপুত্রের ভাঙনের আগে স্থানতরিত বিদ্যালয়, ৬ বছরেও সংকট কাটেনি
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308