বুধবার, জুন ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   মানবাধকিারের কথা
মানবতার কল্যাণে প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বকে বদলে দেওয়া ২৫ নারীর তালিকায়
  Date : 03-11-2018

মানবাধিকার খবরঃ-
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বের গুরুত্বপূর্ণ ২৫ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বকে সবার বাসযোগ্য করে তোলার জন্য যেসব নারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের একটি তালিকা তৈরি করেছে পিপল ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকায় সেরা ২৫-এ স্থান করে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বিশ্বকে বদলে দেওয়ার ২৫ নারীর তালিকায় আরও রয়েছেন সারাহ উলমান, লিনা ওয়াইথি, বনি হ্যামার, নাজনীন বনিয়াদি, গিনা রডরিগুয়েজ, পেগি উইটসন প্রমুখ। পিপল ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী, এই নারীরা মানুষের কল্যাণে কাজ করছেন নিবিড়ভাবে। তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের অন্য সবার থেকে আলাদা করে তুলেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্য, ‘আমি ঘরে বসে আরামে দিন কাটানোর কথা ভাবিনি। আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি। চাকরি করার সুযোগ পেয়েছি। আমি যেভাবে দিন কাটানোর স্বপ্ন দেখি সেখাবে দিন কাটাতে পারি। প্রিয়াংকা চোপড়া এর আগেও সামাজিক কাজক্রমের জন্য বিশ্ববাসীর নজর কেড়েছেন। মানবাধিকার খবরের পক্ষ থেকে তাকে অভিনন্দন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1475
  
  সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় দুই শিশুকে বুকে জড়িয়ে এক মায়ের ৭৮ ঘণ্টা
মায়ের সঙ্গে কুড়িগ্রাম কারাগারে বন্দি দুই বছরের শিশু
কক্সবাজারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার ধারণা পুলিশের
মহেশখালীতে মাইকে ঘোষণা দিয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308