বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আইন ও পরার্মশ
খাদিজা অসুস্থ থাকায় মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি
  Date : 08-01-2017


নিজস্ব প্রতিবেদক |

অসুস্থ থাকায় কলেজছাত্রী খাদিজ আক্তার নার্গিস আদালতে উপস্থিত হতে না পারায় তাকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়েছে। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো খাদিজার অনুপস্থিতির কারণে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী ২৬ ফেব্রুয়ারি।

অসুস্থতার কারণে খাদিজা আদালতে উপস্থিত থাকতে পারবেন না বলে রোববার সকালে পরিবর্তন ডটকমকে জানিয়েছিলেন তার চাচা ও মামলার বাদি আবদুল কুদ্দুস।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, আসামি বদরুল আলমের উপস্থিতিতে আজ খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ্য থাকার কারণে খাদিজা আদালতে উপস্থিত হতে পারেননি।

খাদিজা বর্তমানে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন।  সিআরপির চিকিৎসকের বরাত দিয়ে খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার দিক চিন্তা করে আদালতে আরও এক মাস সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন খাদিজা ছাড়া আরও দু’জনের সাক্ষ্য বাকি। তবে বাকি দু’জনের সাক্ষ্য না দিলেও চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত ৩ অক্টোবর বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। পরদিন ৪ অক্টোবর এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস মামলা করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1901
  
  সর্বশেষ
শ্রী শ্রী তারকেশ্বর শ্রাবনী মেলা ২০২৬,এর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
কানাডার সাবেক এমপির বাড়িতে ৪৩৯টি আগ্নেয়াস্ত্র ও প্রাচীন কামান উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308