রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য ও সাময়িকি
চমক নিয়ে আসছেন তিশমা
  Date : 01-01-2017



বিনোদন প্রতিবেদক :
পপতারকা তিশমা তার ১৩তম একক অ্যালবাম প্রকাশ করছেন। অ্যালবামটির নাম ‘রয়্যালটি’। এতে পাওয়া যাবে নানা চমক। মোট ১০টি বাংলা ও ইংরেজি গান থাকছে এই অ্যালবামে। এবার হার্ড রক, সফট রক, মেলোডি, হিপ-হপ ও অ্যাকুস্টিক ধাঁচের গান করেছেন তিনি।

‘রয়্যালটি’ প্রকাশ হচ্ছে তিশমা অনলাইন ডটকম ওয়েবসাইটে। এ ছাড়া অ্যালবামটি পাওয়া যাবে অ্যামাজন, আইটিউনস ও অন্যান্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।

তিশমা বললেন- “শনিবার (৩১ ডিসেম্বর) বের হচ্ছে তিনটি গান। এগুলো হলো ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’, ‘ফ্লেম’ ও ‘রয়্যালটি’। জানুয়ারির শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে প্রকাশ হবে দুটি করে গান। আগামী মাসের প্রথম সপ্তাহে উন্মুক্ত হবে ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’ গানের ভিডিও।”

রয়্যালটি’র গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, জনি হক, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, সাজ্জাদ, জাহিদ ও তিশমা।

সব গানের সুর ও সংগীত পরিচালনা এবং যন্ত্রাণুষঙ্গ বাজিয়েছেন তিশমা নিজেই। এ নিয়ে নিজের পাঁচটি একক অ্যালবামের পুরো কাজ করলেন তিনি।

তিশমার নতুন গান পাওয়া যাবে এই ওয়েবসাইডে http://www.tishmaonline.com/



সংবাদটি পড়া হয়েছে মোট : 1877
  
  সর্বশেষ
কুড়িগ্রামে সার সিন্ডিকেটের মূলহোতাই বিএনপি নেতা, তার সহযোগী আঃ লীগের সহ-সভাপতি
ব্রহ্মপুত্রের ভাঙনের আগে স্থানতরিত বিদ্যালয়, ৬ বছরেও সংকট কাটেনি
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308