| |
| পৃথক তিন মামলায় দীপংকর, মঈনউদ্দীন ও আজাদ গ্রেপ্তার |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ও রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তিন বিচকরক পৃথকভাবে এ আদেশ দেন। পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামি দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গত ৫ অক্টোবর তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার গ্রেপ্তার দেখান। দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার দেখানো মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুরে বিএনপির মহাসমাবেশ চলাকালে পল্টন ও কাকরাইল এলাকায় সংঘর্ষের ঘটনায় মো. বেলাল এ মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন কাকরাইল নাইট এঞ্জেল মোড় থেকে পল্টনের দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে মিছিলে অংশ নেন তিনি।তৎকালীন সরকারের নির্দেশে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের প্ররোচনায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় টিয়ারগ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।পুলিশের গুলিতে তিনি কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা গ্রহণ করেন।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ।তিনি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। মিরপুর থানার ফিরোজ তালুকদার হত্যা মামলার তদন্ত কমকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখান।মামলার অভিযোগ থেকে জানাযায় , নিহত ফিরোজ তালুকদার ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তাঁর বুকের ডান পাশে বিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যাত্রাবাড়ি থানার আজিজ হত্যাচেষ্টা মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শাহনেওয়াজ আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
|
| |
|
|
|