বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঈদগাঁওয়ে কলেজছাত্রকে জিম্মি করে টাকা আদায়, চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
  Date : 01-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক কলেজছাত্রকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও আলামত উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোলাই বাড়ি লামারপাড়া এলাকার মো. ফয়সাল (২৬) ও ইব্রাহিম (২৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭টা ৫০ মিনিটে ভিকটিম সঞ্জয় কান্তি দাশ (১৭) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে ঈদগাঁও বাজার সিঙ্গার প্লাজার সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে ডেকে ঈদগড় সড়কের একটি ভবনের কক্ষে আটকে রাখে এবং মারধর করে পকেটে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের কাছে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা হাতিয়ে নেয় তারা।

​ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করে এবং তাদের কাছ থেকে চাকুসহ আলামত উদ্ধার করে।

​এ ঘটনায় ঈদগাঁও থানায় পেনাল কোডের ৩৯৪/৩৪ ধারায় একটি মামলা (মামলা নম্বর: ১২, তারিখ: ২৯/০৯/২০২৬) রুজু করা হয়েছে।

​ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 43
  
  সর্বশেষ
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ৩টি ছুরি
যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
টেকনাফে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
তিস্তা গিলছে সবকিছুই, নদী তীরে শুধু ভাঙনের গর্জন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308