রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
লাড়ীপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  Date : 20-09-2026

মোঃরিয়াজুল ইসলাম শেখ,বিশেষ প্রতিনিধি :-  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাড়ীপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এবং সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ বেলায়েত খান-এর নেতৃত্বে সাইনবোর্ড- মোড়লগঞ্জ সড়কসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির আওতায় সড়কের বিভিন্ন স্থান থেকে আগাছা ও আবর্জনা অপসারণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবীর শেখ, সাংগঠনিক সম্পাদক হামিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইখলাস খান, মহিলা দল নেত্রী রাশিদা বেগম এবং কচুয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরদার সরোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ বেলায়েত খান দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময়ে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা প্রদান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 34
  
  সর্বশেষ
লাড়ীপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কুড়িগ্রামে সার সিন্ডিকেটের মূলহোতাই বিএনপি নেতা, তার সহযোগী আঃ লীগের সহ-সভাপতি
ব্রহ্মপুত্রের ভাঙনের আগে স্থানতরিত বিদ্যালয়, ৬ বছরেও সংকট কাটেনি
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308