রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  Date : 13-09-2026

মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ- সাতক্ষীরা মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক এসময় বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ সাতক্ষীরা পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি সদস্য এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় ৪১ কুষ্ঠরোগী, কুসংস্কার ভাঙতে গণমাধ্যমের প্রতি আহ্বান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308