| মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান, চ্যানেল নাইন-এর সাতক্ষীরা প্রতিনিধি মাহমুদ হাসান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ ও গ্রীন টিভির মীর খায়রুল আলমসহ প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সন্ধ্যায় সাতক্ষীরায় পৌঁছান। সফরসূচি অনুযায়ী, আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবি ও র্যাবের অধিনায়ক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
|