রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মৃত্যুদণ্ড
  Date : 13-09-2026

আদালত প্রতিবেদকঃ-  ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অপরাধে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান মৃত্যুদণ্ড পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।” এ মামলার চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।মামলার অভিযোগ থেকে জানাযায়,২০০১ সালে আসামি দুলালের সঙ্গে বিয়ে হয় ভিকটিম  শারমিনের। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়েছে, দন্ডিত আসামি বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শারমিনকে মারধর করতেন। ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকেও তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।শারমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ভর্তি করা হয়।তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।  ৩০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভিকটিম শারমিন। পরবতীতে কেরানীগঞ্জ মডেল থানায় এ মামলাটি করেন শারমিনের মা মোসা. মোমেলা।কেরানীগঞ্জ মডেল থানার এসআই এ কে এম সাইদুজ্জামান ২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত শেষে  অভিযোগপত্র জমা দেন আদালতে।মামলার বিচার চলাকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে এ দন্ড দেন আদালত। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
মামলা করেও নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
আইনমন্ত্রীর সঙ্গে সাতক্ষীরা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308