মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
- চোর ও ছিনতাইকারী: ৮ জন
- মাদক সেবনকারী: ১২ জন
- ওয়ারেন্টভুক্ত আসামী: ৩ জন
- ধর্তব্য অপরাধে গ্রেপ্তার: ১ জন
- নিয়মিত মামলার আসামী: ১ জন
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী " মানবাধিকারখবর " কে জানায়, গ্রেপ্তারকৃত একাধিক আসামীর বিরুদ্ধে পূর্বের বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, এই ধারাবাহিক অভিযান বজায় থাকলে শহরে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া চুরি ও ছিনতাইয়ের উপদ্রব অনেকটাই কমে আসবে। পাশাপাশি সমাজে মাদকের বিস্তার রোধে সেবনকারীদের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদেরও আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে। মাদক নির্মূলে সামাজিক বয়কট ও পারিবারিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।