রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না এমপি: কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা
  Date : 11-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন কক্সবাজারের সন্তান, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না।

​সম্প্রতি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাঁর প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

​শুভেচ্ছা প্রদানকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না এমপি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে সারাদেশের পাশাপাশি কক্সবাজার জেলার স্বাস্থ্য সেবার সার্বিক মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

​সংবর্ধনার জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না উপস্থিত নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের চিকিৎসাসেবা খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিকায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 30
  
  সর্বশেষ
ইয়াবা পাচার রুখতে এআই ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার: পুলিশের নতুন উদ্যোগ
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ৩০
টেকনাফে নাজির হোসেন হত্যাকাণ্ড: ১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
বিচারক নেই, সাতক্ষীরায় নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা প্রায় ৫ হাজার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308