রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে এসপির নাম ভাঙিয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
  Date : 11-09-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজারের পর্যটন এলাকায় পুলিশ সুপার (এসপি)-এর নাম ব্যবহার করে "পুলিশ বক্স" নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ পৌর এলাকার সৈকতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

​গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জিয়াবুল হক (৩২)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিরাপাড়ার আক্তার কামালের ছেলে। জিয়াবুল বর্তমানে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামের একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সিগাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামান বিশিষ্ট হোটেল ও রিসোর্টে গিয়ে নিজেদের পুলিশ পরিচয়ে প্রতারণা শুরু করে। তারা সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী "পুলিশ বক্স" স্থাপন করা হবে বলে হোটেল কর্তৃপক্ষগুলোকে আশ্বাস দেয়। এরপর এই অজুহাতে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

​এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা (নম্বর-১২, তারিখ: ৫/৯/২০২৬) দায়ের করা হয়। মামলার ধারাবাহিক তদন্তে সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করে।

​অভিযানকালে আসামি জিয়াবুলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি ভিন্ন ব্যাংকের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী  "মানবাধিকার খবর" কে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি, এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 42
  
  সর্বশেষ
ইয়াবা পাচার রুখতে এআই ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার: পুলিশের নতুন উদ্যোগ
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ৩০
টেকনাফে নাজির হোসেন হত্যাকাণ্ড: ১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
বিচারক নেই, সাতক্ষীরায় নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা প্রায় ৫ হাজার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308