| |
| মহেশপুরে রাস্তার জমি দখল করে পাকা ঘর নির্মাণ ১০ পরিবার অবরুদ্ধ |
| |
| |
| মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাঠপাড়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় রুহুল আমিনের বিরুদ্ধে ৪৭৬ নং দাগের ওই সরকারি রাস্তার জমি দখল করার এই অভিযোগ উঠেছে। এদিকে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় ওই এলাকার ১০টি পরিবার তাদের চলাচলের পথ হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার রহমান একাধিকবার এই ঘর নির্মাণে বাধা দিলেও তা উপেক্ষা করেই রুহুল আমিন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার রহমান জানান, আমরা কয়েক বার ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করেছি। কিন্তু তিনি কোনো বাধা মানছেন না। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করা হলে তিনি অভিযুক্ত রুহুল আমিনের কাছে নোটিশ পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|