| |
| ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু : তিন আসামির রিমান্ডে |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদকঃ- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী কবলে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনে করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন।গত রবিবার র্যাব-২ অভিযান চালিয়ে পনিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে।রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। আদালত থেকে বের হয়ে আসামি পনি বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। "র্যাব ভুয়া" সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না।নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।মামলার নিহত রনজিলা পারভীনের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলার অভিযোগে বলেন,গত ২৯ অগাস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেইট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
|
| |
|
|
|