সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে বাসে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার, বাস জব্দ
  Date : 31-08-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-   কক্সবাজারে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের একটি বাসও জব্দ করা হয়েছে।

​রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকাল ৫:১৫ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লিংক রোডস্থ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সামনের রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— বাস চালক আকতার হোসেন (২৩) ও সহকারী (হেলপার) ইয়াসিন আরাফাত (১৩)। আকতার হোসেন রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাকিম আলী পাড়ার আব্দুল গফুর ও রশিদা বেগমের ছেলে। আর ইয়াসিন আরাফাত উখিয়া থানার টিএনটি কলেজ আমগাছতলা এলাকার শামসুল আলম ও আমিনা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম লিংক রোড বেতার কেন্দ্র এলাকায় মাদক বিরোধী চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বাসটি থামিয়ে তল্লাশি করা হলে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪,০০০ (চব্বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।

​কক্সবাজার সদর থানা সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাসটি জব্দ করে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 13
  
  সর্বশেষ
বাঁধের কিনারায় কঠিন লড়াইয়ে বেঁচে আছে স্বামী-সন্তান হারা একা আলেকজন
চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন
অটোরিকশা চালক হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজারে বাসে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার, বাস জব্দ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308