সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
"সকালে ৬ হাজার বিকেলে ১২ হাজার", অভ্যন্তরীণ বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন
  Date : 31-08-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে তা সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ অভিযোগ অস্বীকার করে জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই এবং টিকিটের কালোবাজারি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।​জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে (৩০ আগস্ট) এক সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, “অভ্যন্তরীণ রুটে সকালে যে বিমানভাড়া ৬ হাজার টাকা থাকে, বিকালে তা বেড়ে ১২ হাজার টাকা বা তারও বেশি হয়ে যায়, যা একেবারেই অস্বাভাবিক ও অসহনীয়। এই ভাড়া যেন দ্বিগুণ-তিনগুণ না হয়ে একটি সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে কি না?” এই সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।​এমপির প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “মাননীয় সংসদ সদস্য বিষয়টি যাচাই না করেই মন্তব্য করেছেন। ঢাকা-চট্টগ্রাম রুটে টু-এন্ড-ফ্রো (আসা-যাওয়া) টিকিটের মূল্য কখনও ১২ হাজার টাকা হয়নি। নির্ধারিত টিকিটের মূল্য ৬ হাজার ৪০০ টাকা, যার মধ্যে প্রায় ১৫ শতাংশ সরকারি ট্যাক্স অন্তর্ভুক্ত। বিভিন্ন বিষয় বিবেচনা করে ভাড়া ৬ হাজার ৩০০ টাকা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।”​ফ্লাইটের শেষ মুহূর্তে কিছু অসাধু চক্র টিকিটের কালোবাজারি করার চেষ্টা করে উল্লেখ করে মন্ত্রী আরও আশ্বাস দেন যে, তাঁর প্রত্যক্ষ তদারকিতে এই সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে সাধারণ যাত্রীরা নির্ধারিত ৬ হাজার ৪০০ টাকার মধ্যেই টিকিট কাটতে পারবেন এবং কাউকে অতিরিক্ত দামে টিকিট কিনতে হবে না।



সংবাদটি পড়া হয়েছে মোট : 6
  
  সর্বশেষ
দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
চাঁদপুরে বন্ধকি স্বর্ণ ও টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস কারাগারে, স্বজনদের জিম্মায় স্ত্রী-সন্তান
"সকালে ৬ হাজার বিকেলে ১২ হাজার", অভ্যন্তরীণ বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন
সৌন্দর্য হারাচ্ছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চাকিরপশার বিল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308