মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় পিএসসি কমকর্তা কৌশিক দেবনাথ কারাগারে
  Date : 18-08-2026
আদালত প্রতিবেদকঃ-  বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের  মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথ কারাগারে । গতকাল সোমবার  ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠান। গতকাল পল্টন মডেল থানায় করা মামলায়  আইনজীবী মো. শরিফুল ইসলাম মধ্যেমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৭ জুলাই হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন ।সেই নিদেশ অনুযায়ী গতকাল আত্মসমর্পণ করে ছিলকৌশিক দেবনাথ। সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র ২০২৪ সালের ৮ জুলাই পল্টন থানায় ৩১ জনের বিরুদ্ধে  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলাটি করেন।২০২৬ সালের  ১৮ মে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, প্রশ্নফাঁস চক্রের মূলহোতা আবেদের নেতৃত্বে পরীক্ষার আগেই বাছাই করা প্রার্থীদের কাছে প্রশ্ন ও তার উত্তর পৌঁছে দেওয়া হতো। পরে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হতো। পরীক্ষার দিন তাদের কেন্দ্রে পাঠানো হতো। এ জন্য প্রার্থীদের কাছ থেকে আগাম মোটা অঙ্কের টাকা নেওয়া হতো।তদন্তে আরও বলা হয়েছে, প্রশ্নফাঁস চক্রটির কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। এতে সরকারি চাকরিজীবী, পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যুক্ত ছিলেন।অভিযোগপত্রে বলা হয়, প্রশ্নফাঁসের এই নেটওয়ার্ক বিজি প্রেস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি এনজিও পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ করে সরকারি নিয়োগব্যবস্থার প্রশ্নের মুখে ফেলেছে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
ব্যাটারি রিকশার জন্য আসছে কঠিন শর্ত: রাজধানীতে ৮ জোন ও সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308