সোমবার, আগস্ট ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ
  Date : 17-08-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা:-  ​কক্সবাজার জেলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম. শাখা থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:

  • দোকানপাট ও শপিংমল: জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৮:০০ টার পর তা বন্ধ রাখতে হবে।
  • বিলবোর্ড ও আলোকসজ্জা: সকল প্রকার আলোকিত বিলবোর্ড এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে।
  • মেলা ও অনুষ্ঠান: বাণিজ্য মেলা, স্থানীয় মেলা এবং সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই নির্দেশনা সমভাবে প্রযোজ্য হবে।
  • জরুরি সেবা: খাবারের দোকান, হাসপাতাল, ঔষুধের দোকানসহ অন্যান্য জরুরি সেবা এই নির্দেশনার আওতামুক্ত (জরুরি প্রয়োজনে খোলা) থাকবে।

​জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গণবিজ্ঞপ্তির এই নির্দেশনাসমূহ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
কক্সবাজারে রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশ
পে-স্কেল নিয়ে ‘সুখবর’ দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
৩ অর্থবছরেও হয়নি বরাদ্দের কালভার্ট, বাঁশের সাঁকোতেই ঝুঁকি নিয়ে পারাপার
কক্সবাজারে অবৈধ একনলা বন্দুকসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308